ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বেড়েছে ২ হাজার কোটি টাকা
ডুয়া নিউজ: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে অতিরিক্ত ২,০০০ কোটি টাকার ব্যয় বেড়েছে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “যুক্তরাষ্ট্রের একপেশে শুল্কারোপের বিষয়টি প্রধান উপদেষ্টা নিজে দেখছেন। দেশটি বাংলাদেশের রপ্তানির পণ্য থেকে এক বিলিয়ন ডলার শুল্ক আয় করে। তার পরও তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে।”
এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এর বিপরীতে আমদানি ৮০ থেকে ৯০ বিলিয়ন ডলার। আর এই ঘাটতি মেটাতে সাহায্য করে রেমিট্যান্স।”
অর্থপাচার বন্ধ হওয়ায় ব্যাংকিং চ্যানেলে বেশি অর্থ আসছে বলেও জানান তিনি।
এ সময় সয়াবিনের বাড়তি দাম প্রসঙ্গে তিনি বলেন, “রাজস্ব বাড়াতেই ১৪ টাকা দাম সমন্বয় করতে হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন