ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
ই’সরা’য়েলের বিরুদ্ধে ক’ঠোর ব্যবস্থা নিল মালদ্বীপ
ডুয়া ডেস্ক: গাজাই দখলদার ইসরায়েলের নতুন করে চালানো বর্বরতায় ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর পরেও বিশ্বকে এবং জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উপকত্যকাটিতে নৃশংসতা ও জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে দেশটি। এবার বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটনকেন্দ্র মালদ্বীপে আইন করে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মালদ্বীপের সংসদে আইনটি পাস হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটির অনুমোদন দেন। তার দপ্তরের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, এটি অনতিবিলম্বে কার্যকর হবে।
এক বিবৃতিতে মোহাম্মদ মুইজ্জু বলেছেন, “নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।”
মালদ্বীপের প্রেসিডেন্ট আরও বলেছেন, “ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।”
যদিও দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েল।
এই প্রেক্ষাপটে গত বছরের জুনে মালদ্বীপের প্রেসিডেন্ট ইসরায়েলি নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দেন। তখন এ বিষয়ে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়। সব প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে আজ সেই নিষেধাজ্ঞাসংক্রান্ত আইনটি মালদ্বীপের সংসদে উত্থাপন করা হয়। সংসদে বিলটি পাস হওয়ার পর কোনো বিলম্ব না করে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তা অনুমোদন দিয়েছেন।সূত্র: টাইমস অব ইসরায়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা