ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ভারত
আইন বদলে গুঁ’ড়িয়ে দেওয়া হল মাদ্রাসা
ডুয়া ডেস্ক: সম্প্রতি ভারতে ব্যাপকহারে বেড়েছে মুসলমানদের প্রতি অত্যাচার ও সহিংসতা। রাষ্ট্রীয়ভাবে এগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে বলে দেশটির বাম ও উদারপন্থীদের অভিমত।
এবার আইন সংশোধনীর পর ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার একটি মাদ্রাসা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ৩০ বছর আগে নির্মিত ওই মাদ্রাসাটিকে ‘অবৈধ’ ঘোষণা করে ভাঙা হয়েছে।
দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘সাম্প্রতিক ওয়াকফ আইনের সংশোধনীর আলোকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
সংবাদমাধ্যমের তথ্যমতে, মাদ্রাসাটি গত ৩০ বছর ধরে ‘অবৈধভাবে’ পরিচালিত হয়ে আসছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশ শাখার সভাপতি ভিডি শর্মার অভিযোগের পর মাদ্রাসা পরিচালকদের নামে নোটিশ জারি করা হয়।
মাদ্রাসাটির পরিচালক দাবি করেছেন, “তিনি প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েত থেকে মাদ্রাসার জন্য অনুমতি নিয়েছিলেন। তবে, পরে এলাকাটি পৌর কর্পোরেশনের এখতিয়ারভুক্ত করা হয়। যার কারণে অবকাঠামোটি ‘অবৈধ’ বলে বিবেচিত হয়। ফলে কর্তৃপক্ষ ‘স্বেচ্ছায়’ এটি ভাঙার জন্য একটি চূড়ান্ত নোটিশ জারি করে।”
তবে ওয়াকফ আইনের সংশোধনীর পর ওই মাদ্রাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল বলে টাইমস অব ইন্ডিয়ার কাছে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর