ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মিয়ানমারে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষে দেশে ফিরছেন সেনাবাহিনী
ডুয়া নিউজ: সম্প্রতি প্রতিবেশি দেশ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে মানবিক কার্যক্রম এবং উদ্ধারকাজ সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। অভিযান শেষে সেনাবাহিনীর উদ্ধারকর্মী, ডাক্তার, নার্স এবং অগ্নিনির্বাপক কর্মীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের প্রতিনিধিদলটি বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’ নিয়ে রবিবার মিয়ানমার ত্যাগ করেছে। সমুদ্রপথে প্রতিনিধিদলটি মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রামে পৌঁছাবে।
আজ সোমবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, ‘একজন দায়িত্বশীল প্রতিবেশী এবং দুর্যোগ ব্যবস্থাপনায় চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা প্রদান করেছে। ৩০ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত তিন ধাপে পাঁচটি বাংলাদেশি বিমান এবং একটি নৌবাহিনীর জাহাজ মিয়ানমারে ১৫১.৫ টন সহায়তা পরিবহন করেছে। যার মধ্যে রয়েছে খাদ্য, ওষুধ, তাঁবু, খাবারের প্যাকেট, শুকনো রেশন, পানীয় জল, কম্বল, পোশাক, স্বাস্থ্যবিধি পণ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।’
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনটি ধাপে বাংলাদেশ সরকারের সহায়তা দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল