ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ সৌদি আরবের
ডুয়া ডেস্ক: আসন্ন হজ উপলক্ষে মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল থেকে শুধুমাত্র বৈধ হজ অনুমতিপত্র থাকা ব্যক্তিরাই মক্কায় প্রবেশের অনুমতি পাবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ২৩ এপ্রিল থেকে প্রবাসী কর্মীরা যদি হজ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করেন তবে আল-শুমাইসি চেকপয়েন্ট থেকে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের ইকামা (আবাসিক অনুমতি) মক্কা শহর থেকে ইস্যু হয়েছে এই নিয়ম তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু তাদেরই মক্কায় অবস্থানের অনুমতি দেওয়া হবে যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কার ঠিকানা রয়েছে। অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করা সম্ভব হবে বলে আশা করছে দেশটির সরকার। এ বছর প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য সৌদি আরব যাবেন বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ