ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রিজার্ভের অর্থ ফেরত আনতে গভর্নরের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক
ডুয়া নিউজ: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ আবারও জোরদার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘদিন ধরে থেমে থাকা এ প্রক্রিয়ায় গতি আনতে সরকারের উচ্চপর্যায়ে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সড়ক পরিবহন, জ্বালানি ও রেলপথবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৈঠকে রিজার্ভ চুরির মামলার অগ্রগতি এবং বাকি অর্থ উদ্ধার বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
এর আগে রিজার্ভ চুরির ঘটনায় দেশি-বিদেশি চক্র জড়িত ছিল বলে একাধিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। তবে প্রায় ৯ বছরেও মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। বরং বিশেষ মহলের চাপের কারণে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও এরই মধ্যে ফিলিপাইন সরকার প্রায় ২০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। বাকি প্রায় ৮১ মিলিয়ন ডলার এখনও আটকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের আদালতে চলমান মামলার কারণে।
বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার সম্পৃক্ততায় অর্থ ফেরত প্রক্রিয়া দীর্ঘদিন বাধাগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। সংশ্লিষ্টদের ওপর নজরদারি বাড়িয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। পাশাপাশি চুরি যাওয়া অর্থ ফেরাতে মামলার আইনি অগ্রগতি ও কৌশল নির্ধারণে গভীর আলোচনা হয়েছে উপদেষ্টাদের সঙ্গে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক