ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অগ্রণী ব্যাংকের নতুন ডিএমডি ঢাবি’র নুরুল হুদা
ডুয়া নিউজ: রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. নুরুল হুদা। পদোন্নতির পূর্বে তিনি একই ব্যাংকে মহাব্যবস্থাপক (জিএম) পদে দায়িত্ব পালন করেছেন।
নুরুল হুদা ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে ব্যাংকের কেন্দ্রীয় হিসাব বিভাগ, প্রকল্প ঋণ, তহবিল ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগসহ গুরুত্বপূর্ণ করপোরেট শাখা এবং সার্কেল প্রধানের দায়িত্ব পালন করেছেন।
দেশ ও বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তিনি ঝুঁকি ব্যবস্থাপনা ও তহবিল ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন কর্মশালায় বক্তা হিসেবেও সুনাম অর্জন করেছেন।
অ্যাকাডেমিক দিক থেকেও নুরুল হুদা অত্যন্ত যোগ্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ইএমবিএ ডিগ্রিও অর্জন করেন। তিনি পিরোজপুর জেলার গর্বিত সন্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ