ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের নাগরিকত্ব নিয়ে দুঃসংবাদ দিল জার্মানি
ডুয়া ডেস্ক: জার্মানির নতুন সরকার তিন বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করতে যাচ্ছে। সদ্য গঠিত জোট সরকার তাদের চুক্তিপত্রে নাগরিকত্ব আইনে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।
২৩ ফেব্রুয়ারির মধ্যবর্তী নির্বাচনের পর রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবং মধ্য বামপন্থি এসপিডি জোট গঠন করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়। জোট চুক্তি অনুযায়ী, নতুন সরকার ওলাফ শলৎসের বিদায়ী সরকারের সময়ে চালু হওয়া নাগরিকত্ব নীতিমালায় কিছু সংশোধন আনবে।
বিদায়ী সরকারের সময় চালু হওয়া তিন বছরের নাগরিকত্ব পাওয়ার সুবিধা অনুযায়ী, সি১ লেভেলের জার্মান ভাষা দক্ষতা এবং সমাজে একীভূত হওয়ার প্রমাণ সাপেক্ষে বিদেশিদের নাগরিকত্ব দেওয়া হতো। নতুন জোট এই তিন বছরের সুবিধা বাতিল করতে যাচ্ছে। তবে পাঁচ বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার বিধান বহাল থাকবে।
নাগরিকত্ব আইনের আরেকটি বড় পরিবর্তন হলো, দ্বৈত নাগরিকত্বের বিধান বহাল রাখা। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আগতরা চাইলে নিজ দেশের পাশাপাশি জার্মান পাসপোর্টও রাখতে পারবেন—এই সুবিধা চালু রাখার বিষয়ে জোট একমত হয়েছে।
অপরাধ সংশ্লিষ্ট দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের বিষয়টি নির্বাচনপূর্ব আলোচনায় থাকলেও, তা চূড়ান্ত জোট চুক্তিতে জায়গা পায়নি। সিডিইউ/সিএসইউ এই বিষয়ে আগ্রহ দেখালেও, এসপিডি এবং মাইগ্রেশন অ্যাসোসিয়েশন এর বিরোধিতা করায় প্রস্তাবটি বাদ পড়েছে।
উল্লেখ্য, জার্মানির সরকারি পরিসংখ্যান অফিস ‘ডেস্টাটিস’ অনুযায়ী, ২০১৯ সালে ২২৫ জন বাংলাদেশি নাগরিক জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া দেশটিতে বাংলাদেশিদের বসবাসের সংখ্যা ক্রমেই বাড়ছে।
সূত্র: ডয়েচে ভেলে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)