ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, “বেগম জিয়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। একজন সংকটাপন্ন রোগীর যে ধরনের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা প্রয়োজন, তিনি তার সবই পাচ্ছেন। দেশেই তার সর্বোত্তম সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। এখনই তাকে বিদেশে নেওয়া হচ্ছে না, তবে যেকোনো প্রয়োজনে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।”
গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “ম্যাডাম একজন রোগী, তার সব ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে বলা সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাস্থ্য নিয়ে নানা কথা বলা হচ্ছে। মানুষের জানার আগ্রহ থাকা স্বাভাবিক, তবে অতি আবেগের বশবর্তী হয়ে দয়া করে কেউ গুজব ছড়াবেন না।”
তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি চিকিৎসকরা যুক্ত রয়েছেন এবং লন্ডনে অবস্থানরত ডা. জুবাইদা রহমানও চিকিৎসার তদারকি করছেন। সময়ের ব্যবধানের কারণে রাতে মেডিকেল বোর্ডের সভা করতে হয় এবং চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভোগা ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে চলতি বছরের শুরুতে তিনি লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- পুলিশে ১৪ হাজার নিয়োগের প্রস্তাব অনুমোদন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী