ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবিতে বিআইআইটি’র উদ্যোগে চার দিনব্যাপী উইন্টার স্কুল শুরু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ, আন্তর্জাতিক ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) ও ফেয়ারফ্যাক্স ইনস্টিটিউট এর যৌথ সহযোগিতায় চার দিনব্যাপী উইন্টার স্কুল কার্যক্রম আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে।
এতে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৭০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং বিআইআইটি’র একাডেমিক ফেলো ড. মুমতাহিনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিআইআইটি’র উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শুরু হওয়া এই উইন্টার স্কুল বিশ্ববিদ্যালয়-সমাজ সংযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ আয়োজন জ্ঞানচর্চার নতুন দ্বার উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় কেবল সরকারি সহায়তায় পরিচালিত হতে পারে না; সমাজ ও বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহণই বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী করে। এ ধরনের উদ্যোগ সেই সংযোগকে আরও বিস্তৃত করে।
তিনি জানান, আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিশেষজ্ঞদের অংশগ্রহণ এ আয়োজনের গুরুত্বকে আরও সমৃদ্ধ করেছে। টপিকগুলো কিছুটা জটিল মনে হলেও নিরুৎসাহিত না হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, জ্ঞান অর্জনে ধারাবাহিক প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চার দিনব্যাপী এ উইন্টার স্কুলে জ্ঞান-বিনিময়, গবেষণাধর্মী আলোচনা এবং সমসাময়িক বৈশ্বিক বিষয়াবলির ওপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)