ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ভিসা জালিয়াতি নিয়ে কঠোর বার্তা দিল যুক্তরাজ্য
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য যারা ভিসা জালিয়াতি বা কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন, তাদের প্রতি কঠোর বার্তা দিয়েছে যুক্তরাজ্য সরকার।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্পষ্ট জানিয়েছেন, জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য। জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।
হাইকমিশনার সারাহ কুক বলেন, ভিসা জালিয়াতি কেবল সাধারণ মানুষের স্বপ্নই ধ্বংস করে না, এটি পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দেয়। তিনি আরও উল্লেখ করেন যে, অপরাধমূলক এই কাজে সহায়তাকারীরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে পুঁজি করে, তাদের অর্থ চুরি করে এবং মানুষকে গুরুতর ক্ষতির ঝুঁকিতে ফেলে।
সারাহ কুকের মতে, শুধু সরকারি চ্যানেল ব্যবহার করে সঠিক রুটের মাধ্যমে করা বৈধ ভিসা আবেদনগুলোকে তার দেশ স্বাগত জানায়। তবে যারা জালিয়াতির চেষ্টা করবেন, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এর মধ্যে রয়েছে ১০ বছরের জন্য যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর