ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দেশকে রক্ষা করতে হলে ধানের শীষকে জেতাতে হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আমরা যদি সজাগ না হই এবং এই যুদ্ধে মাঠে না নামি, তবে দেশ ও জাতি চরম অস্তিত্ব সংকটে পড়বে।”
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। যুবদল ও কৃষক দলের নেতাকর্মীদের সমন্বয়ে আয়োজিত এই সভায় তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ। এই দেশকে রক্ষা করতে হলে ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই। নো কম্প্রোমাইজ।”
তারেক রহমান দাবি করেন, দেশের অন্য কোনো রাজনৈতিক দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, একমাত্র বিএনপিই দেশ গড়ার রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছে। তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, “বসে থাকার সময় নেই। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড ও বেকারত্ব দূরীকরণের মতো বিএনপির পরিকল্পনাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং জনগণকে বোঝাতে হবে।”
তিনি আরও বলেন, “ইতিহাস ঘাটলে দেখবেন, প্রতিবারই দেশ রক্ষার দায়িত্ব পালন করেছেন শহীদ জিয়া ও খালেদা জিয়া। এখন সেই দায়িত্ব আপনাদের কাঁধে। এটি একটি যুদ্ধ—মানুষের পক্ষে এবং দেশের মঙ্গলের জন্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা