ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মাসের শুরুতে রেমিট্যান্সের জোয়ার, ৯ দিনে ১১৬ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের পাঠানো আয়ে (রেমিট্যান্স) আবারও বড় উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি ডিসেম্বর মাসের প্রথম ৯ দিনেই দেশে এসেছে ১১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রবেশ করছে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের ডিসেম্বরের একই সময়ে দেশে এসেছিল ৯৪ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া, শুধুমাত্র গত ৯ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৫ কোটি ৪০ লাখ ডলার।
মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪২০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে গত নভেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীরা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছিলেন। চলমান ধারা অব্যাহত থাকলে এ বছরও নতুন রেকর্ড গড়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত