ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকায় ঢাবি অধ্যাপক ড. মাইমুল আহসান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. মাইমুল আহসান খানকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঘোষিত তার নাম নিশ্চিত করা হয়েছে।
ড. মাইমুল আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও সুপরিচিত।
রাজনীতি ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে তিনি বরাবরই সোচ্চার। এর আগে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গণভোটের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, “দেশকে রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে বাঁচাতে এবং একটি সঠিক ধারায় আনতে অনেক আগেই বড় ধরনের গণভোটের প্রয়োজন ছিল। এটি না হলে দেশ বড় সমস্যায় পড়বে, যা জাতীয় নিরাপত্তার ইস্যুতে পরিণত হতে পারে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)