ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকে চালু হলো ‘ই-ডেস্ক’, দাপ্তরিক কাজ এখন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: ডিজিটালাইজেশনের পথে বড় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ব্যাংক। দাপ্তরিক কাজে গতি আনতে ও স্বচ্ছতা নিশ্চিতে চালু করা হয়েছে নতুন ‘ই-ডেস্ক সিস্টেম’। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের সব নথিপত্র এখন থেকে সনাতন পদ্ধতির বদলে অনলাইনে ডিজিটাল উপায়ে পরিচালিত হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই সিস্টেমের উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-ডেস্ক উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এক নতুন যুগে প্রবেশ করল। আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) থেকে প্রধান কার্যালয়ের বিভাগীয় পর্যায়ে পরিচালক পর্যন্ত নিষ্পত্তিযোগ্য সব নোটিং বা ফাইল এই সিস্টেমের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। আর আগামী জানুয়ারি মাস থেকে সর্বস্তরের দাপ্তরিক কাজ পুরোপুরি ই-ডেস্কের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে এটি প্রধান কার্যালয়ে চালু হলেও পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের সব অফিসে এই অনলাইনভিত্তিক নোটিং সিস্টেম কার্যকর করা হবে। বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন বিভাগ-১ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা যৌথভাবে আধুনিক এই পদ্ধতিটি তৈরি করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত