ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (১০ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য হ্রাসের প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়। এর ঠিক আগের দিন মঙ্গলবার সংগঠনটি স্বর্ণের ভরিপ্রতি দাম ১ হাজার ৫০ টাকা কমায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে আসায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্যতালিকা কার্যকর করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণ ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হবে।
স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস ঘোষিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে যা বাধ্যতামূলক। তবে গয়নার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে বলে সংগঠনটি জানিয়েছে।
এর আগে ১ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিপ্রতি ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়, যা ২ ডিসেম্বর থেকে কার্যকর ছিল।
এদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়; ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকায় স্থির রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত