ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
পিএসএলে লিটনের পরিবর্তে জায়গা পেলেন যিনি
ডুয়া ডেস্ক: প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছিলেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। তবে ক্রিকেটপ্রেমিদের হতাশায় ডুবিয়ে দেশে ফিরছেন তিনি। ম্যাচ শুরুর আগেই চোটের কারণে তার এবারের পিএসএল অধ্যায় শেষ হয়ে গেল। আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই টাইগার ব্যাটারকে। ইতোমধ্যে তার পরিবর্তে নতুন করে বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি কিংস।
শুধু লিটন দাস নন, ইনজুরির কারণে ছিটকে যাওয়া দুইজনসহ মোট চারজন নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
লিটনের মতোই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লস। তার বদলি হিসেবে মুলতান সুলতান্স দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশটন টার্নারকে।
এ ছাড়া করাচি কিংসের বিদেশি তারকা কেইন উইলিয়ামসন শুরুতে দলের সঙ্গে থাকতে পারছেন না। তিনি বর্তমানে আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে ব্যস্ত। উইলিয়ামসনের অনুপস্থিতিতে করাচি তার বদলি হিসেবে দলে যুক্ত করেছে সাদ বেগকে।
অন্যদিকে, ড্রাফটে দল না পেলেও পাকিস্তানি তারকা পেসার ইহসানউল্লাহকে সাপ্লিমেন্টারি ক্রিকেটার হিসেবে স্কোয়াডে নিয়েছে পেশোয়ার জালমি। তিনি মূলত রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকবেন এবং প্রয়োজনে স্কোয়াডে যুক্ত হবেন।
চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে পড়েছেন লিটন দাস। খুব শিগগিরই তিনি দেশে ফিরে আসছেন। ফেসবুকে এক পোস্টে লিটন জানান, “আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য অনেক রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আঙুলে চোট পাওয়ার পর স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে। দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেছে। আমি দেশে ফিরে আসছি এবং দ্রুত চোট কাটিয়ে উঠতে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। করাচি কিংসের জন্য শুভকামনা।”
লিটনের পরিবর্তে করাচি কিংস স্কোয়াডে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ব্যাটার বেন ম্যাকডারমট। বিগ ব্যাশ, দ্য হান্ড্রেডসহ নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
এদিকে উইলিয়ামসনের জায়গায় করাচি দলে সুযোগ পেয়েছেন পাকিস্তানের অনূর্ধ্ব–১৯ দলের সাবেক অধিনায়ক সাদ বেগ। তাকে দেশের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে।
গতকাল (১১ এপ্রিল) শুরু হয়েছে পিএসএলের দশম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। রিশাদ হোসেন না খেললেও তার দল লাহোর বড় ব্যবধানে হেরেছে।
আজ শনিবার পিএসএলে মাঠে নামার কথা করাচি কিংসের। রাত ৯টায় দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে মুলতান সুলতান্সের। বিকেল সাড়ে ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটার্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়