ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
পাঁচ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ ঝোঁক
ডুয়া নিউজ: শেয়ারবাজারে লেনদেন হওয়া ‘এ’ ক্যাটাগরির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ সাধারণত বেশি থাকে। কারণ এই ক্যাটাগরির শেয়ারগুলো সাধারণত ভালো মানের কোম্পানির হয়ে থাকে, যেগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। আজ বুধবার (০৯ এপ্রিল) তেমনি ৫টি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ ঝোঁক দেখা গেছে।
কোম্পানিগুলো হলো-কনফিডেন্স সিমেন্ট, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল সার্ভিসেস, ডরিন পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট ও অ্যাম্বি ফার্মা। কোম্পানিগুলোর শেয়ার এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের কেনার চাপ বাড়ায় শেয়ারগুলো লেনদেনের শেষ ভাগে বিক্রেতাশুন্য হয়ে হল্টেড হয়ে যায়। এদিন কোম্পানিগুলোর শেয়ার দাম যেমন বেড়েছে, লেনদেনও হয়েছে সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।
কোম্পানিগুলোর মধ্যে আজ কনফিডেন্স সিমেন্টর দাম বেড়েছে ১০ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল সার্ভিসেসের ৯ দশমিক ৯৫ শতাংশ, ডরিন পাওয়ারের ৯ দশমিক ৮৫ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮ দশমিক ৭৩ শতাংশ এবং অ্যাম্বি ফার্মার ৭ দশমিক ৪৯ শতাংশ।
আজ কনফিডেন্স সিমেন্টের শেয়ার লেনদেন হয়েছে ১০ লাখ ৮৮ হাজার ৮৮টি, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল সার্ভিসেসের ১ লাখ ৯৩ হাজার ৬২১টি, ডরিন পাওয়ারের ৩ লাখ ৩৪ হাজার, হাইডেলবার্গ সিমেন্টের ১৪ হাজার ৮৭৭টি এবং অ্যাম্বি ফার্মার ১৯ হাজার ৪০৮টি শেয়ার।
কোম্পানিগুলোর মধ্যে কনফিডেন্স সিমেন্ট সর্বশেষ অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। এছাড়া জেএমআই সিরিঞ্জ, ডরিন পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট এবং অ্যাম্বি ফার্মাও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)