ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ
ডুয়া ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করছে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা। এই বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও রয়েছে আবেদনের সুযোগ। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনে অবস্থিত। এটি একটি পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। এডমন্টনে চারটি ক্যাম্পাস রয়েছে।
বৃত্তির সুযোগ-সুবিধা
ইউনিভার্সিটি অব আলবার্টা বৃত্তি প্রদান করছে নানা ধরনের সুবিধা সহ। প্রথম বর্ষে শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা পারমিটসহ ৯ হাজার ডলার আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা চার বছর পর্যন্ত প্রযোজ্য। এছাড়া গোল্ড স্ট্যান্ডার্ড বৃত্তি, ডক্টরাল বৃত্তি এবং মাস্টার্স প্রবেশিকা বৃত্তিসহ একাধিক বৃত্তি পাওয়া যাবে।
পড়াশোনার বিষয়সমূহ
ইউনিভার্সিটি অব আলবার্টা ২০০টির বেশি স্নাতক ডিগ্রি এবং ৫০০টির বেশি স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম অফার করে। এই প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে নার্সিং, ফার্মেসি, মেডিসিন, দন্তচিকিৎসা, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, ব্যবসা, কৃষি এবং পরিবেশবিজ্ঞান।
আবেদনের যোগ্যতা
- স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে হলে অবশ্যই উচ্চমাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে।
- মাস্টার ডিগ্রির জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
- পিএইচডি ডিগ্রির জন্য মাস্টার ডিগ্রির সার্টিফিকেট প্রয়োজন।
আবেদনের পদ্ধতি
শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ১ নভেম্বর ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)