ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে কড়াকড়ি, রাজনৈতিক হস্তক্ষেপে লাগাম
ডুয়া ডেস্ক : ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্পষ্টভাবে জানিয়েছেন, এখন থেকে আর কেউ ব্যাংকের টাকা লোপাট করে পালাতে পারবে না। ব্যাংকগুলোতে এমন অবস্থা তৈরি করতে হবে যাতে কোনোভাবেই লুটপাটের পরিবেশ না থাকে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) আয়োজিত ১০ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে এসব কথা বলেন গভর্নর।
গভর্নর বলেন, ব্যাংকের টাকা লোপাট করে আর কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না এবং ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে।
তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ব্যাংক সংস্কারমূলক নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে টাস্কফোর্স গঠন, নতুন আইন প্রণয়ন এবং ব্যাংক কোম্পানি আইনসহ বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ। এসব পদক্ষেপের ফলে কিছু দুর্নীতিগ্রস্ত ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে এখনও অনেক ব্যাংকের অবস্থা নাজুক।
ড. আহসান এইচ মনসুর বলেন, “সব ব্যাংকের পরিস্থিতি খারাপ নয়। তবে যেগুলোর সমস্যা আছে, সেগুলোর অবস্থা সত্যিই ভয়াবহ।” তিনি আরও জানান, গ্রাহকের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন হলে সরাসরি ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করবে। তিনি বলেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।”
সম্মেলনে উপস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, “ব্যাংকের প্রকৃত মালিক হচ্ছে সাধারণ গ্রাহক। তাদের আস্থা অর্জন করতে না পারলে এ খাত ঘুরে দাঁড়াতে পারবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক