ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
দেশে নতুন কোম্পানি, সৌদির সঙ্গে একীভূত হয়ে পাচ্ছে বিপুল অঙ্কের বিনিয়োগ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ভিত্তিক স্টার্টআপ শপআপ সৌদি আরবের প্রযুক্তিনির্ভর সরবরাহকারী কোম্পানি স্যারি-এর সঙ্গে একীভূত হয়ে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেছে। এর নাম রাখা হয়েছে ‘সিল্ক গ্রুপ’। নতুন এই কোম্পানিটি একযোগে ১১০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা) বিনিয়োগ পেয়েছে।
বুধবার (৯ এপ্রিল) ব্লুমবার্গ সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং পিটার থিয়েলের ভ্যালার ভেঞ্চারস, যৌথভাবে সিল্ক গ্রুপে ১১০ মিলিয়ন ডলার বিনিয়োগের নেতৃত্ব দিয়েছে।
সিল্ক গ্রুপে বিনিয়োগকারী হিসেবে রয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একটি সম্পূর্ণ মালিকানাধীন সহায়তাকারী প্রতিষ্ঠান সানাবিল ইনভেস্টমেন্টস এবং কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ আরও কিছু প্রতিষ্ঠান।
এটি তৈরি হয়েছে বাংলাদেশের শপআপ এবং সৌদি আরবের স্যারি-এর একীভূত হওয়ার মাধ্যমে, যার উদ্দেশ্য উপসাগরীয় দেশ এবং এশিয়ার উদীয়মান অর্থনীতি অঞ্চলের বাজারে কার্যক্রম পরিচালনা করা। যদিও দুটি কোম্পানি একীভূত হয়ে সিল্ক গ্রুপ গঠন করেছে, তারা নিজেদের নামে আলাদাভাবে ব্যবসা চালিয়ে যাবে। তবে দুই কোম্পানির মালিকানায় পরিচালিত হবে সিল্ক গ্রুপ।
সিল্ক গ্রুপের শীর্ষ নির্বাহীরা জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। সিল্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান জানিয়েছেন, "আমরা মনে করি আইপিও-এর জন্য সৌদি বাজার অত্যন্ত সম্ভাবনাময়।"
এছাড়া শপআপ এবং স্যারি একীভূত হয়ে সিল্ক গ্রুপ গঠন করেছে। তাদের কার্যক্রম কেবল সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সিল্ক ফাইন্যান্সিয়াল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলদোসারী জানান, আগামী ছয় মাস গ্রুপের লক্ষ্য অর্জনের ওপর মনোযোগ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক সিল্কের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করবে। কারণ রপ্তানিকারকরা নতুন বাজার খুঁজছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ