ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঘুরে দাঁড়াল বনেদী তিন কোম্পানির শেয়ার
ডুয়া নিউজ: শেয়ারবাজারে কিছু কিছু শেয়ার রয়েছে যেগুলোকে বিনিয়োগকারীরা ‘বনেদী শেয়ার’ হিসেবে অভিহিত করে থাকেন। এদের রয়েছে গৌরবময় অতীত—এক সময় উচ্চ মুনাফা, ধারাবাহিক ডিভিডেন্ড ও স্থিতিশীল পারফরম্যান্সের জন্য এসব কোম্পানি ছিল বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তাদের শেয়ারের দাম ছিল ইর্ষণীয়।
তবে সময়ের পরিক্রমায় সেই ঐতিহ্য ম্লান হয়ে গেছে। কোম্পানিগুলোর আয়-ব্যয় কাঠামো দুর্বল হয়ে গেছে, কমে গেছে মুনাফা, স্থবির হয়ে পড়েছে ডিভিডেন্ড প্রবাহ। ফলে বাজারে তাদের অবস্থানও হয়েছে কোণঠাসা। বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে এবং শেয়ারের দামও পড়েছে নিম্নমুখী প্রবণতায়।
তবুও, মাঝে মাঝে বাজারে কিছু ইতিবাচক সিগনাল বা গুঞ্জনের কারণে এসব ‘বনেদী শেয়ার’ হঠাৎ চাঙা হয়ে ওঠে। ঠিক তেমনটাই ঘটেছে আজকের লেনদেনে। পুরনো এবং পরিচিত তিনটি কোম্পানি—বিডি ল্যাম্প, হাইডেলবার্গ সিমেন্ট এবং ডেসকো—এর শেয়ারে ব্যাপক উত্থান লক্ষ্য করা গেছে।
এই তিনটি কোম্পানি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। শেয়ারগুলো দিনের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে এবং সেগুলো সার্কিট ব্রেকারে হল্টেড হয়েছে। লেনদেনেও ছিল চোখে পড়ার মতো গতি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা এখন মৌলভিত্তিক এবং মূল্যায়নভিত্তিক শেয়ারের দিকে ঝুঁকছেন। তাই দীর্ঘদিন উপেক্ষিত বনেদী কোম্পানিগুলোর শেয়ার সামান্য নড়াচড়া করলেই সেটিকে সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হয়।
এক বিনিয়োগকারী বলেন, “এই কোম্পানিগুলোর অতীত ইতিহাস শক্তিশালী। সামান্য কিছু ভালো খবর এলেই আমরা মনে করি, এবার বুঝি তারা ঘুরে দাঁড়াবে। সে আশাতেই আগ্রহ বাড়ে।”
তবে বিশ্লেষকদের মতে, সত্যিকারের পুনরুদ্ধার তখনই সম্ভব, যখন এসব কোম্পানি পরিচালন ব্যবস্থার সংস্কার, নিয়মিত ডিভিডেন্ড প্রদান এবং আর্থিক স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)