ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
চলতি মাসের প্রথম ৫ দিনে প্রবাসী আয় এলো ১৪৬৪ কোটি টাকা
ডুয়া ডেস্ক: এপ্রিল মাসের প্রথম ৫ দিনে বাংলাদেশে প্রায় ১২ কোটি (১১ কোটি ৯১ লাখ ৯০ হাজার) ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এটি প্রায় ১,৪৬৪ কোটি টাকা। হুন্ডির প্রভাব কমে যাওয়ার পাশাপাশি বৈধ পথে ডলারের দাম পাচ্ছেন প্রবাসীরা। ফলে রেমিট্যান্সে নতুন এক ইতিহাস গড়েছে। গত মার্চ মাসে প্রবাসীরা মোট ৩২৯ কোটি ডলার বা ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা স্বাধীনতার পর সর্বোচ্চ পরিমাণ।
তবে ঈদুল ফিতরের পর রেমিট্যান্স আসার প্রবাহ কিছুটা কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতে, ঈদের সময় প্রবাসীরা বাড়তি টাকা পাঠালেও ঈদের পর সাধারণত সেই প্রবাহ কমে যায়। এছাড়া মাসের শুরুতে অনেকেই বেতন পান না, যার ফলে রেমিট্যান্স কমে আসে। তবে ঈদুল আজহা সামনে থাকায় রেমিট্যান্সের প্রবাহ পুনরায় বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের প্রথম পাঁচ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৬৪ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলো থেকে এসেছে ৭ কোটি ৪৮ লাখ ডলার।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সের গতি আরও বেড়েছে। মার্চ মাসে প্রতিদিন প্রায় ১০.৬১ কোটি ডলার বা ১,২৯৫ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের মার্চ মাসের তুলনায় এই বছরের মার্চে ১৫৮ কোটি ডলার বেশি এসেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) মোট ২,১৭৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১,৭০৮ কোটি ডলার।
গত ডিসেম্বর মাসে ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছিল, যা পরবর্তীতে মার্চ মাসে ৩২৯ কোটি ডলারে পৌঁছেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ