ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের অনুমতি রাষ্ট্রপতির
ডুয়া নিউজ: রাষ্ট্রপতি বেঞ্চ না পাওয়া ১২ বিচারপতির মধ্যে কয়েকজন বিচারকের আচরণের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবন থেকে বিষয়টি সুপ্রিম কোর্টে এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন ওই বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করবে।
রোববার সুপ্রিম কোর্টের সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর বেঞ্চ না পাওয়া ১২ বিচারপতির মধ্যে বেশ কয়েকজন বিচারকের আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এসব বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে প্রেরণ করে।
এদিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তথ্যাদি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে।
এর আগে ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল যে, উচ্চ আদালতের কিছু বিচারকের আচরণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রাথমিক অনুসন্ধান করছে এবং এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে।
এছাড়া, তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণের বিষয়ে সরকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে একটি অভিযোগ দায়ের করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ