ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
‘৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব’
ডুয়া নিউজ: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা আশা করছি যে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে উত্থাপন করতে সক্ষম হব।
তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং আমাদের কাজের মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। আমরা চাই, বর্তমান নির্বাচন কমিশন দেশের জনগণকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিক।
রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি স্থানীয় প্রশাসনের মতামত গ্রহণের জন্য আয়োজন করা হয়েছে, যাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে আলোচনা করা যায়।
সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম উল্লেখ করেন, জেলা প্রশাসন ও পুলিশকে যদি স্বাধীনভাবে নির্বাচনী দায়িত্ব পালন করার সুযোগ দেয়া হয়, তাহলে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। তিনি বলেন, যদি নির্বাচন ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যায়, তাহলে প্রশাসন কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে। তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে কাজ করে যাবে।
সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আব্দুল আলীম, ছাত্র প্রতিনিধি সাদিক আরমান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসফিকুজামান আফতাব উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ