ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পাঁচ কোম্পানির চাপে শেয়ারবাজারে পতন
ডুয়া নিউজ: আগের দিন রোববার শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অসীম ধৈর্য্য ও সাহসের সঙ্গে ট্রাম্পের শুল্কনীতির ধাক্কা সামাল দিয়েছে। ওইদিন বাজার শুরুর আগে সংশ্লিষ্টরা যেভাবে বাজারে ধসের আশঙ্কা করেছিলেন, সে রকম তেমন কিছুই হয়নি।
আজ সোমবার লেনদেনের প্রথমভাগে উভয় বাজারে ছিল ভালো চাঙ্গাভাব। দিনের মাঝামাঝি পর্যন্ত বাজারে সূচক ও লেনদেনে ছিল প্রত্যাশার ছোঁয়া। কিন্ত দুপুর সাড়ে ১২টার পর কিছু বড় বিনিয়োগকারীর সেল প্রেসার বেড়ে গেলে বাজার অনিবার্যভাবে সংশোধনের পথে অগ্রসর হয়। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
আজ মূলত পাঁচটি মেগা কোম্পানির চাপে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারেনি। কোম্পানিগুলো হলো-স্কয়ার ফার্মা, আল-আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তিতাস গ্যাস ও বেক্সিমকো ফার্মা।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে সাড়ে ৮ পয়েন্ট। আর আলোচ্য ৫ কোম্পানির শেয়ার নেতিবাচক থাকায় ডিএসইর প্রধান সূচক কমেছে ১১ পয়েন্টের বেশি। অর্থাৎ আজ যদি আলোচ্য ৫ কোম্পানির শেয়ারের দাম না কমতো, তাহলে ডিএসইর প্রধান সূচক ইতিবাচক থাকতো।
কোম্পানিগুলোর মধ্যে আজ স্কয়ার ফার্মা ডিএসইর সূচকের পতন ঘটিয়েছে ৩.৮১ পয়েন্ট, আল-আরাফা ইসলামী ব্যাংক ৩.৩৬ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ১.৯৬ পয়েন্ট, তিতাস গ্যাস ১.৩৬ পয়েন্ট ও বেক্সিমকো ফার্মা ১.১৭ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)