ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন হচ্ছে : গভর্নর
ডুয়া ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে শুধুমাত্র স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য মূলধন সরবরাহ করা হবে।
সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় এ কথা জানান তিনি। এ বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া চারদিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম সেশনে দেশি-বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। সেশনের মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগণের সম্ভাবনা তুলে ধরেন কানাডা প্রবাসী বাংলাদেশি তানভীর আলী। তিনি বলেন, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে উদ্ভাবনী স্টার্টআপ উদ্যোগের চাহিদা বাড়ছে, তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় দেশে এই খাতে বিনিয়োগ এখনও কম।
গভর্নর আহসান এইচ মনসুর আরও জানান, বাংলাদেশ ব্যাংক যে তহবিল গঠন করতে যাচ্ছে তা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনায় বিশেষ করে ট্রেড লাইসেন্স পাওয়াসহ সরকারি প্রক্রিয়ার জটিলতা বড় বাধা। তিনি আরও বলেন, সম্মেলনে ৪০ দেশের ৫ শতাধিক বিদেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন, যাদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চল দেখানো হবে।
বিডার চেয়ারম্যান উল্লেখ করেন, বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোক্তার অভাব নেই, তবে স্টার্টআপ তহবিলের সংকটে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারছেন না, তাই বাংলাদেশ ব্যাংক এই তহবিল গঠন করছে।
অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তা দেন লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা, এবং প্যানেল আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ও আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ