ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
রেকর্ড রেমিট্যান্সেও ৫ ব্যাংকে শূন্য
ডুয়া ডেস্ক : চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি ৩২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অথচ, রেকর্ড গড়া মাসেও দেশের ৫টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রেমিট্যান্স না আসা ব্যাংকগুলো হলো-
বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক, বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।এদিকে, মার্চের ৩১ দিনে প্রবাসীরা ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ ৪০ হাজার কোটি টাকার বেশি। এর আগে, গত বছরের ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো ২৬৪ কোটি ডলার ছিল একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৮ মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৯০০ কোটি ডলারের বেশি। যা গত ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ৮ মাসে ছিল এক হাজার ৪৯৪ কোটি ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে প্রায় ৪০০ কোটি ডলার রেমিট্যান্স বেশি এসেছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এ ছাড়া গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ডলার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ডলার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার।
বিশ্লেষকদের মতে, ডলারের উচ্চ মূল্য এবং হুন্ডি বা অনানুষ্ঠানিক চ্যানেল কমিয়ে আনতে সরকারের নেওয়া নীতিগত সিদ্ধান্ত এই বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।
রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ