ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
তালিকাভুক্ত ১০ কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
ডুয়া নিউজ: শেয়ারবাজার তালিকাভুক্ত ১০ কোম্পানির প্রকৃত অবস্থা জানতে কোম্পানিগুলোর কারখানা ও অন্যান্য কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোর কার্যক্রম পরিদর্শনের অনুমতি চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি’র কাছে আবেদন করেছিল। বিএসইসি ওই আবেদনের প্রেক্ষিতে ডিএসইকে অনুমতি দিয়েছে
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কৃষিবিদ সিড লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, রিং সাইন টেক্সটাইল,খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও ফু-ওয়াং সিরামিক লিমিটেড।
এই কোম্পানিগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক এবং এর মধ্যে তিনটি কোম্পানি ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
তবে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কৃষিবিদ সিড, নাহি অ্যালুমিনিয়াম, খান ব্রাদার্স, বিচ হ্যাচারি, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ফু-ওয়াং সিরামিক বিভিন্ন শতাংশ যৎসামান্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর অ্যাসোসিয়েটেড অক্সিজেন, রিং সাইন টেক্সটাইল এবং গ্লোবাল হেভি কেমিক্যাল সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।
কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিকিউরিটিজ আইন প্রতিপালন করছে না। কিছু কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। ডিএসই ২০২৩ সাল থেকে কোম্পানিগুলোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)