ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
মার্চে এলো সর্বোচ্চ রেমিট্যান্স, দেশের ইতিহাসে নতুন মাইলফলক
ডুয়া ডেস্ক : প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দেশের ইতিহাসে এই প্রথম, এক মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি) মার্কিন ডলারেরও বেশি। সদ্য বিদায়ী মার্চ মাসে এই রেকর্ড গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে, যার পরিমাণ ছিল ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের অন্যান্য মাসগুলোতেও রেমিট্যান্সে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। যেমন, জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫৩ কোটি মার্কিন ডলার।
২০২০ সালের জুলাই মাসে করোনা মহামারির সময় ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দীর্ঘদিন পর্যন্ত একটি বড় রেকর্ড হিসেবে ছিল। পরে সেই রেকর্ড ভাঙে ২০২৪ সালের ডিসেম্বরে। এবার মার্চ মাসে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে রেমিট্যান্সের পরিমাণ, যা দেশের অর্থনীতির জন্য একটি বড় সুখবর।
বিশেষজ্ঞদের মতে, সরকারের নানা উদ্যোগ, হুন্ডির বিরুদ্ধে অভিযান এবং ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ দেওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ