ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড
ডুয়া নিউজ: প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় প্রদান করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রয় করে। মুজাহিদ হাসান ফাহিম নামের এক ব্যক্তি ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন এবং এর মূল্য পরিশোধ করেন। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডির অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তাকে পাঁচ লাখ টাকার একটি চেক দেন।
কিন্তু ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে জমা না দিতে অনুরোধ করা হয়। পরে চেকটি ব্যাংকে জমা না দেওয়া হয়। মুজাহিদ টাকা ফেরত পেতে তাগাদা দিতে থাকেন, কিন্তু টাকা ফেরত না পাওয়ায় তিনি লিগ্যাল নোটিশ পাঠান। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ