ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মাদক কিনতে গিয়ে গণধোলাইয়ের শিকার পুলিশ
ডুয়া ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ারে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) দেহরক্ষী পুলিশ কনস্টেবল নাদের খান।
শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নের কুপাখী গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
পুলিশ জানায়, ওই দিন রাতে কুপাখী গ্রামের মাদক কারবারি খায়রুলের বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা কিনে ফিরছিলেন তিন যুবক। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা আটক করে গণধোলাই দেন এবং পরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন— গাজীপুরের কালিয়াকৈর থানার বড়ইবাড়ি গ্রামের মৃত শওকত খানের ছেলে পুলিশ কনস্টেবল মো. নাদের খান, একই এলাকার মো. নূর হোসেনের ছেলে ফরহাদ হোসেন সানি এবং বাথুলি গ্রামের সচিন্দ্র চন্দ্র মন্ডলের ছেলে শুভ মন্ডল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, “আটক তিনজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আরও একজন আসামি রয়েছে, তাকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)