ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নড়িয়ায় টাকাভর্তি ব্যাগসহ জামায়াত কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের নড়িয়ায় টাকাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, ল্যাপটপ ও অর্থ বিতরণসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাস্টার গোলাম মোস্তফা নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা আনার খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় একটি কক্ষ থেকে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, খালি খাম ও অর্থ বিতরণ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় চারজনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে মাস্টার গোলাম মোস্তফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস জানান, ইউএনওর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পরে উদ্ধারকৃত আলামত যাচাই করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একজনকে দণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কে এম মকবুল হোসাইন বলেন, আটক ব্যক্তি জামায়াতে ইসলামীর একজন কর্মী। পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে তিনি জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)