ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভোটের আগের রাতে গোপালগঞ্জে তিন কেন্দ্রে ককটেল
নিজস্ব প্রতিবেদক: ভোটের আগের রাতে গোপালগঞ্জে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার তিনটি ভোটকেন্দ্রের আশপাশে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেলের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও রাতে সদর ও টুঙ্গিপাড়া উপজেলায় এসব ঘটনা ঘটে। সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকায় অবস্থিত শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের সড়কে রাত সাড়ে ৭টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও ককটেল ছোড়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, নিলারমাঠ এলাকায় সড়কের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। একইভাবে জেলা শহরের বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেও একটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।
এদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, গুয়াধানা এলাকায় বিন্দুবাসিনী বিদ্যালয়ের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!