ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
যে প্রক্রিয়ায় ভোটার নাম্বার বের করবেন
নিজস্ব প্রতিবেদক: ভোটের দিন সামনে রেখে ভোটকেন্দ্র, ভোটার সিরিয়াল নম্বর ও ভোটার নম্বর জানতে অনলাইনে ও মোবাইলে খোঁজ করছেন অসংখ্য ভোটার। এ চাহিদার কথা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন (ইসি) একাধিক ডিজিটাল ও সরাসরি সেবা চালু রেখেছে, যাতে ভোটাররা ঘরে বসেই প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে পারেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ, এসএমএস সেবা এবং হটলাইন নম্বরের মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
ভোটাররা হটলাইন নম্বর ১০৫-এ ফোন করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপলে সরাসরি সহায়তা পাবেন। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ জানালে ভোটার নম্বরের পাশাপাশি সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের নাম ও ঠিকানাও জানানো হবে।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং হিজড়া ভোটার ১,২২০ জন।
আসনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে, যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। বিপরীতে সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে, মোট ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
নির্বাচন পরিচালনায় প্রায় ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর