ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শঙ্কার দিনেও ঢাকার শেয়ারবাজারে উচ্ছাস
ডুয়া নিউজ: ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি আরোপের পর বড় শঙ্কার মধ্যে আজ রোববার (০৬ এপ্রিল) বাংলাদেশের শেয়ারবাজার চালু হয়। এদিন তালিকাভুক্ত সিংহভাগ কোম্পানির বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও শঙ্কার দানা বেঁধেছিল।
কিন্তু এমন প্রতিকূল পরিবেশের মধ্যে অনেক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছাস দেখা গেছে। কারণ প্রতিষ্ঠানগুলোর দাম ছিল আজ অনেক শক্তিশালী। যেগুলো পতনের ঝান্ডা পেরিয়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ডজনের বেশি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন মিউচুয়াল খাতের বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছাস প্রবণতা দেখা গেছে। দিনের শেষ লেনদেন পর্যন্ত আজ ১৪টি প্রতিষ্ঠান বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল। যারমধ্যে মিউচুয়াল ফান্ড ছিল ১০টি, ফার্মা খাতে ছিল ৩টি এবং অন্য খাতে ১টি।
এদিন যেসব প্রতিষ্ঠানের বিক্রেতাদের হটে যেতে দেখা যায়, সেগুলোর মধ্যে ছিল মিউচুয়াল ফান্ড খাতের এনসিসিবিএল-২, আইসিবি এমসিএল-২, এমবিএল-১, পিএইচপি-১, আইএফআইসি-১, পপুলারলাইফ-১, জনতাফার্স্ট-১, এলআরগ্লোবাল-১, এক্সিম-১ ও গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড।
সর্বোচ্চ ঊর্ধ্বমুখী ও বিক্রেতা সংকটে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ছিল বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, নাভানা ফার্মা ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)