ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আত্মসমর্পণ করে আওয়ামীপন্থী ৯৩ আইনজীবীর জামিন আবেদন
ডুয়া নিউজ : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার ৯৩ জন আওয়ামী লীগপন্থী আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে তারা এই জামিনের আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, এই আবেদনের ওপর আজ দুপুর ২টায় শুনানি অনুষ্ঠিত হবে।
জামিনপ্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ঢাকা বারের প্রাক্তন সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম শামিম এবং মোরশেদ হোসেন শাহীন।
মামলার অন্যতম আসামি আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এই তথ্য নিশ্চিত করে বলেন, তিনি আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর আইনজীবী হিসেবে বিভিন্ন মামলা পরিচালনা করেছেন। এই কারণেই তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, এটি আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সামনে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে থাকেন। অভিযোগপত্রে আরও বলা হয়, ভুক্তভোগী আইনজীবী একটি মামলার শুনানি শেষে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে এলে আসামি আনোয়ার শাহাদাত শাওন হেলমেট পরিহিত অবস্থায় পিস্তল দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তাক করেন।
এই ঘটনায় আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ জন আওয়ামী লীগপন্থী আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে, ১১৫ জন আইনজীবী হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিলেন, যার মেয়াদ আগামীকাল সোমবার শেষ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন