ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফু-ওয়াং ফুডসের উৎপাদন প্রায় বন্ধ, এমডির বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডসের উৎপাদন প্রায় বন্ধের পথে। কোম্পানিটির শ্রমিকদের বেতন বন্ধ থাকায় তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পরিবেশকদের অর্থ লোপাট এবং সরবরাহকারীদের পাওনা পরিশোধ না করার কারণে কোম্পানির দায়-দেনা বাড়ছে। ফলে প্রতিষ্ঠানটি কার্যত বন্ধ হওয়ার পথে।
ফু-ওয়াং ফুডসের প্রায় ৫৬টি উৎপাদিত খাদ্য পণ্য রয়েছে, যার মধ্যে কেক, বিস্কুট ও বান উল্লেখযোগ্য। এসব পণ্যের বাজারে চাহিদা থাকলেও গত ৯ ফেব্রুয়ারি এক অফিস আদেশে কোনো পূর্ব ঘোষণা ছাড়া উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ২৮ মার্চ পর্যন্ত দুই শিফটে উৎপাদন চালু থাকবে বলা হয়েছিল, বাস্তবে বেশিরভাগ সময় উৎপাদন বন্ধ রয়েছে।
তালিকাভুক্ত কোম্পানি হিসেবে কোম্পানিটির উৎপাদন সীমিত করার খবর নিয়ম অনুযায়ি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং দুই স্টক এক্সচেঞ্জকে জানানোর কথা থাকলেও তা জানানো হয়নি।
বেতন বন্ধ থাকার কারণে এবং কর্মীদের ছাঁটাইয়ের প্রক্রিয়া টের পেয়ে মার্চ মাসে শ্রমিক-কর্মচারীরা দুই দফা বিক্ষোভে রাস্তায় নামেন। ফু-ওয়াং ফুডসের এক শ্রমিক নাম প্রকাশে অনিচ্ছুক বলে জানান, “বেতন পাই না, প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনও অবধি পাইনি। সমস্ত টাকা আত্মসাৎ করা হয়েছে।”
ফু-ওয়াং টাওয়ারে গিয়ে দেখা যায়, পরিবেশক, ডিলার এবং অন্যান্য পাওনাদারদের ভয়ে অফিসের প্রধান ফটকে তালা অফিস করছেন কর্মকর্তারা। ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন অফিসে অনুপস্থিত। কোম্পানির শ্রমিক-কর্মচারী, ক্ষতিগ্রস্ত সরবরাহকারী এবং সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, এমডির অর্থ-আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির কারণে কোম্পানিটি পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তারা কোম্পানিটিকে বাঁচানোর জন্য বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)