ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নোমাড ক্যাপিটালিস্টের সূচক
বিশ্বের ৫০ দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা
ডুয়া ডেস্ক : কর ও অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্টের হালনাগাদ সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে উত্তরপশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডের পাসপোর্ট।
স্থানীয় সময় শুক্রবার (০৪ এপ্রিল) পাসপোর্টের বৈশ্বিক মানের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।
নোমাড ক্যাপিটালিস্ট বিশ্বের ২০০টি দেশের ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা, বিদেশে বসবাসরত বাসিন্দাদের ওপর নির্ধারিত কর, দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতাসহ পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই পাসপোর্ট সূচক তৈরি করেছে।
নোমাড ক্যাপিটালিস্টের তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ড পাসপোর্টের স্কোর ১০৯। এ দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসামুক্ত অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।
তালিকায় ৩৮ স্কোর পেয়ে বিশ্বের ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১৮১তম স্থানে। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।
নোমাড ক্যাপিটালিস্টের হালনাগাদ তালিকায় বাংলাদেশের ঠিক আগে অবস্থান করছে নেপাল (স্কোর ৩৯.৫) এবং পরে রয়েছে মিয়ানমার (স্কোর ৩৭.৫)। অপর দুই প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৪৮তম (স্কোর ৪৭.৫) এবং পাকিস্তানের অবস্থান ১৯৫তম (স্কোর ৩২)।
২০২৩ সালের মার্চে নোমাডের পাসপোর্ট সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা অর্জন করেছিল সংযুক্ত আরব আমিরাত। হালনাগাদ তালিকায় ১০৬.৫ স্কোর নিয়ে তারা দশম স্থানে রয়েছে। যদিও তারা দশম অবস্থানে আছে, তবে আমিরাতের নাগরিকরা ১৭৯টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। যার মানে হচ্ছে তারা তালিকার শীর্ষে থাকা আয়ারল্যান্ডের নাগরিকদের চেয়ে ৩টি বেশি দেশে ভ্রমণ করতে সক্ষম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে