ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চান প্রধান উপদেষ্টা
হাসিনাকে প্রত্যর্পণের ইঙ্গিত মোদির!
ডুয়া ডেস্ক : বিমসটেক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের দাবি জানান তিনি।
বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি তোলেন অধ্যাপক ইউনূস। এ সময় মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলেই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষায়, মোদির মনোভাব দেখে তারা আশাবাদী হয়েছেন, যে ভারত এক সময় শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে।
বৈঠকের বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি লেখেন, "দ্বিপাক্ষিক আলোচনায় নরেন্দ্র মোদি অধ্যাপক ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেন। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা সত্ত্বেও আমরা দেখেছি, তিনি আপনার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন, অথচ আমরা সবসময় আপনাকে সম্মান দিয়েছি।"
শফিকুল আলম আরও জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ইউনূস সরাসরি কথা বললে মোদি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। বরং এতে আশার আলো দেখছেন তারা। তার ভাষায়, “আমরা বিশ্বাস করি, একদিন শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার আমরা প্রত্যক্ষ করব।”
বৈঠকে ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও কথা বলেন মোদি। তিনি স্পষ্ট করে বলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে—কোনো একক রাজনৈতিক দল বা নেতার সঙ্গে নয়।
এদিকে, সাম্প্রতিক সময়গুলোতে একাধিকবার অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ