ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচনসংক্রান্ত সব সংস্কার এক মাসে বাস্তবায়ন সম্ভব না: সালাহউদ্দিন
নির্বাচন সংক্রান্ত সব ধরনের সংস্কার এক মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সর্বদলীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা অবশ্যই মনে করি ডিসেম্বরে নির্বাচন সম্ভব। এর আগেই জরুরি ভিত্তিতে নির্বাচনমুখী যে সংশোধনীগুলো, তা চিহ্নিত করে ঐকমত্যের ভিত্তিতে আমরা যদি বাস্তবায়ন করি। তবে এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না।”
সংবিধান ছাড়া অন্যান্য যেসব সংস্কার রয়েছে, সেগুলো নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব—এ বিষয়টি আমরা স্পষ্টভাবে তুলে ধরেছি। তাই নির্বাচন পিছিয়ে ডিসেম্বরের পর নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও দুটি রাজনৈতিক জোট। যদিও শুরুতে নির্দিষ্ট কিছু দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছিল পরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটকেও আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়।
উল্লেখ্য, ঐকমত্য কমিশনের প্রথম দফার আলোচনা শুরু হয়েছিল গত ২০ মার্চ এবং তা শেষ হয় ১৯ মে। ওই সময়ে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি