ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নারীদের গৃহস্থলীর কাজকে জিডিপিতে অন্তর্ভুক্তির পরিকল্পনা
অনেক নারীর দাবি ছিল তাদের গৃহস্থালীর কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা হোক। এই দাবিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবারের বাজেটে এটি অন্তর্ভুক্ত করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের অবৈতনিক শ্রমের স্বীকৃতি দেওয়া উচিত।
আজ সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “ভবিষ্যতে জাতীয় জিডিপিতে তাদের অর্থনৈতিক অবদান কীভাবে যোগ করা যায় তার উপায় খোঁজার পরিকল্পনা করছে সরকার।”
আগামী বছরের বাজেটে আন্তর্জাতিক চাহিদা পূরণে দক্ষ ‘কেয়ার গিভার’ তৈরি করার ওপর অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্ব আরোপ করা হয়েছে। বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে রেমিট্যান্স বাড়াতে ‘কেয়ার গিভার’দের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।
এর আগে তিনি সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটের আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কম।
আওয়ামী লীগ সরকারের সময়ে সর্বশেষ প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উপস্থাপন করেছিলেন। তবে চলতি অর্থবছরের মাঝপথে কাটছাঁটের কারণে সেই বাজেটের বাস্তবায়নযোগ্য আকার দাঁড়ায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট।
বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবারের মতো বাজেট আকার হ্রাস পাওয়ার ঘটনা। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেট চূড়ান্ত করার আগে সাধারণ জনগণের মতামত গ্রহণ করা হবে এবং সেগুলো বিবেচনায় রাখা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী