ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বাড়তি সুবিধার প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় জানানো হয়, আগামী জুলাই মাস থেকে তাদের বেতন ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে ঠিক কত শতাংশ বেতন বাড়বে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো হার বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি।
সোমবার (২ জুন) জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, "২০১৫ সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করছি।"
বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের ৫ শতাংশ হারে বিশেষ ভাতা পাচ্ছেন। আগের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী মাহমুদ আলী এই সুবিধার উল্লেখ করেছিলেন। পরে তৎকালীন প্রধানমন্ত্রী বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করেন।
২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা নিয়মিতভাবে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাচ্ছেন। পাশাপাশি ২০২৩ সালের জুলাই থেকে অতিরিক্ত ৫ শতাংশ হারে একটি বিশেষ প্রণোদনা চালু হয়। এটি এখনও বহাল রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পেতে পারেন। প্রস্তাবিত এই সুবিধা ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হতে পারে।
জাতীয় বেতন স্কেল অনুযায়ী, বর্তমানে গ্রেড-১ কর্মকর্তার মাসিক বেতন ৭৮ হাজার টাকা, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবদের ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ৮২ হাজার টাকা। ইনক্রিমেন্ট অনুযায়ী, গ্রেড-২ এ ৩.৭৫ শতাংশ, গ্রেড-৩ ও ৪ এ ৪ শতাংশ, গ্রেড-৫ এ ৪.৫ শতাংশ এবং গ্রেড-৬ থেকে ২০ পর্যন্ত পদে ৫ শতাংশ হারে বার্ষিক বেতন বাড়ছে।
নতুন বাজেটে বেতন-ভাতার খাতে ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। বেতন ১৫ শতাংশ বাড়লে প্রায় ৬ হাজার কোটি এবং ২০ শতাংশ বাড়লে প্রায় ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে।
তবে বেতন বৃদ্ধির চূড়ান্ত হার এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু