ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে মন্দা অব্যাহত
শীর্ষ সাত কোম্পানির মূলধন নেই প্রায় ৭ হাজার কোটি টাকা
ডুয়া নিউজ: গত তিন বছরের বেশি সময় যাবত দেশের শেয়ারবাজারে মন্দাভাব অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসেও পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। বিশেষ করে শেয়ারবাজারের বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দামও অব্যাহতভাবে কমে যাচ্ছে। এর ফলে চলতি বছরের প্রথম তিন মাসে শীর্ষ ৭টি কোম্পানির বাজার মূলধন ৬ হাজার ৮৩৪ কোটি টাকা কমেছে।
২০২৫ সালের প্রথম তিন মাসে বাজার মূলধন অনুযায়ী শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে, বিপরীতে ২টির বেড়েছে। এসব কোম্পানির শেয়ারবাজারের উত্থান-পতনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
চলতি বছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি ২ হাজার ৩৮৭ কোটি টাকার বাজার মূলধন কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি)। বছরের শুরুতে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা, যা ২৭ মার্চে কমে ১৭ হাজার ৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
ওষুধ খাতের কোম্পানি রেনাটার বাজার মূলধন ১ হাজার ৫৪৪ কোটি টাকা কমেছে। বছরের শুরুতে রেনাটার বাজার মূলধন ছিল ৭ হাজার ২৮৪ কোটি টাকা, যা সর্বশেষ ২৭ মার্চে ৫ হাজার ৭৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে। রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ১ হাজার ১৫২ কোটি টাকা এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ৭৫১ কোটি টাকা কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)