ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
কম্পিউটার কাউন্সিলের সঙ্গে চুক্তি বাতিল করল ইসি
ডুয়া নিউজ : চুক্তির শর্ত না মানার কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্পর্ক ছিন্নের পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আওতাধীন এনআইডি’র মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি’র তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট ১৮৩টি। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অন্যতম। গত ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি’র দ্বিপাক্ষিক চুক্তি হয়। চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ (বিসিসি) কমিশনের তথ্য-উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না। কিন্তু বিসিসি তা লঙ্ঘন করেছে।
এনআইডি ডিজি আরো বলেন, চলতি বছরের ৩ সেপ্টেম্বর বিসিসি’র কাছে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি জবাব দেওয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে গত ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। এতে যে জবাব দেওয়া হয় তা নির্বাচন কমিশনে সন্তোষজনক নয় মর্মে গণ্য হয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি/চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে।
তিনি বলেন, চুক্তি বাতিল করে বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ