ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের পালটা শুল্কের ঘোষণায় দেশে দেশে শেয়ারবাজারে ধস
ডুয়া নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের ‘স্বাধীনতা দিবস’ উপলক্ষে এক বিশেষ ঘোষণায় বিশ্বের সব দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। এই ঘোষণার ফলে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব পড়ে বিশ্বের সব শেয়ারবাজারে।
ট্রাম্পের ঘোষণার পরই দেখা যায়, সব দেশের শেয়ারবাজারে বড় ধাক্কা এসেছে এবং সোনার মূল্য লাফিয়ে লাফিয়ে বেড়েছে। যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের শেয়ারবাজারে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ট্রাম্পের ঘোষণার আগের দিন পর্যন্ত এশিয়ার শেয়ারবাজারগুলো ছিল চাঙা এবং যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি লাভের মুখ দেখেছিল।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক দ্রুত নেমে যেতে শুরু করে। তবে ডলারের তুলনায় জাপানের ইয়েনের মূল্য বেড়েছে।
ট্রাম্পের শুল্ক ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্স ৩.৩ শতাংশ পতন হয়েছে। প্রযুক্তি খাতের বৃহৎ সাতটি প্রতিষ্ঠানের বাজার মূলধন প্রায় ৭৬০ বিলিয়ন ডলার কমে যায়, যার মধ্যে অ্যাপলের শেয়ার সবচেয়ে বেশি কমেছে, প্রায় ৭ শতাংশ। একই সঙ্গে, এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ২.৭ শতাংশ, এফটিএসই ফিউচার্স ১.৬ শতাংশ এবং ইউরোপীয় ফিউচার্স ২ শতাংশ কমেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, ট্রাম্পের ঘোষণার পর টোকিওর নিক্কেই সূচক প্রাথমিকভাবে ৩.৯ শতাংশ পড়ে, পরে কিছুটা পুনরুদ্ধার করে এবং শেষ পর্যন্ত ২.৯ শতাংশ পতিত হয়। দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ এবং জাপানের পণ্যের ওপর ২৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে, যার ফলে দেশের শেয়ারবাজারেও প্রভাব পড়েছে। হংকং ও সাংহাইয়ের বাজারেও একই ধরনের পতন দেখা গেছে। সেখানে পতনের হার ছিল যথাক্রমে ১.৫ এবং ১.৪ শতাংশ।
ট্রাম্পের ঘোষণার ফলে বিশ্ববাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে, বর্তমানে আউন্স প্রতি দাম ৩,১৬০ ডলারে দাঁড়িয়েছে। শুধু সোনা নয়, অপরিশোধিত তেলের দামও বেড়ে গেছে। সেখানে ব্রেন্ট ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৭২.৫৬ ডলারে গিয়েছে।
সংবাদ অনুযায়ী, গত বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় ট্রাম্প ‘পাল্টা’ শুল্কের ঘোষণা দেন। সেখানে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের কথাও উল্লেখ করেন। এই পরিস্থিতিতে বিশ্ব বাজারের অর্থনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?