ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
গাজা দখল করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ঘোষণা
ডুয়া ডেস্ক: এবার গাজা দখলের পায়তারা করছে দখলদার ইসরায়েল। গাজায় বড় পরিসরে আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে দেশটি। আক্রমণের মাধ্যমে সেখানকার জনগণকে সরিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে দখল করা অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়া হবে।
আজ বুধবার (২ এপ্রিল) উগ্র ইহুদিবাদি সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এসব কথা বলেছেন।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ইসরায়েলি বাহিনী শিগগিরই গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালাবে। যুদ্ধরত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। জায়গাগুলো ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে।"
ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর এবং খান ইউনিস শহরের আশেপাশে বসবাসরত গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে। তাদেরকে উপকূলের আল-মাওয়াসি এলাকায় চলে যেতে বলা হয়েছে।
যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ থেকে গাজায় তীব্র বিমান হামলা শুরু করে নেতানিয়াহুর উগ্র ইহুদিবাদি সরকার। এরপর থেকে নতুন করে স্থল আক্রমণও চালানো হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে যে, খান ইউনিসে আজও তাদের কর্মীরা কমপক্ষে ১২টি মৃতদেহ উদ্ধার করেছে।
ফিলিস্তিনি রেডিওর প্রতিবেদন অনুযায়ী, গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলের দেওয়া নির্দেশের পর রাফাহ এলাকার আশেপাশের এলাকা প্রায় পুরোপুরি খালি হয়ে গেছে।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা গিশা জানাচ্ছে যে, ইসরায়েল ইতিমধ্যেই গাজার প্রায় ৬২ বর্গ কিলোমিটার বা মোট এলাকার প্রায় ১৭% নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ