ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি হাসপাতালে ভর্তি, আছেন নিবিড় পর্যবেক্ষণে
ডুয়া ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অসুস্থ হয়ে করাচির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা জারদারির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে তার দলীয় নেতারা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
মঙ্গলবার (০১ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট জারদারির জ্বর ও সংক্রমণ দেখা দেওয়ায় প্রথমে তাকে নওয়াবশাহ থেকে করাচির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বিভিন্ন মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্টের অসুস্থতার খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেন, “আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য দান করুন, পুরো জাতি আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছে।”
তবে প্রেসিডেন্ট ভবন বা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কিছু পরীক্ষা-নিরীক্ষার পর শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
এদিকে সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি প্রেসিডেন্টের চিকিৎসক ড. আসিম হুসেনের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও সুস্থতা সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ