ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আগ্রাসনের বিরুদ্ধে ঢাকার স্পষ্ট অবস্থান চায় ইরান
নিজস্ব প্রতিবেদক: ইরানে চলমান সামরিক হামলা ঘিরে বাংলাদেশের কাছ থেকে প্রকাশ্য অবস্থান প্রত্যাশা করছে তেহরান। মার্কিন ও ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে আগ্রাসনের নিন্দা জানাতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।
বুধবার (৪ মার্চ) রাজধানীতে অবস্থিত ইরান দূতাবাস, ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী এ প্রত্যাশার কথা তুলে ধরেন।
তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় বাংলাদেশ একটি মুসলিম দেশ এবং ওআইসি ও জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)-এর সদস্য হিসেবে আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি নিন্দা জানাবে— এমনটাই তাদের প্রত্যাশা।
রাষ্ট্রদূত আরও বলেন, ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। তাদের হাতে পর্যাপ্ত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সক্ষমতা রয়েছে। কোনো দেশের কাছ থেকে লজিস্টিক সহায়তা চাওয়া হচ্ছে না; বরং মুসলিম দেশ হিসেবে নৈতিক সমর্থন ও সংহতি কামনা করছে তেহরান।
ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি জানান, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট সংখ্যা তার কাছে না থাকলেও তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূতের ভাষ্য, ইরান সরকার দেশটিতে অবস্থানরত ইরানি ও বিদেশিদের মধ্যে কোনো পার্থক্য করে না। বর্তমান পরিস্থিতিতে যে কেউ সমস্যায় পড়লে সমানভাবে সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)