ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তেহরানে খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় ও শোক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার রাত ১০টায় তেহরানে তিন দিনব্যাপী এই শোক ও বিদায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। অনুষ্ঠানকে ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিত থাকবে।
ইরানের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত ‘লজিস্টিক’ বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন প্রদেশ থেকে লাখ লাখ সাধারণ মানুষ এই শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেওয়ার আকুতি জানিয়েছেন। জনগণের এই বিশাল সমাগম সামাল দেওয়ার জন্য আয়োজনের পরিধি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে স্থগিত হওয়া এই অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে একটি গোপন বৈঠক চলাকালীন মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই ঘটনায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের পাশাপাশি শত শত বেসামরিক নাগরিকও প্রাণ হারান। খামেনির মৃত্যুর পর দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার।
বর্তমানে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ নামে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এ ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে